এম এ কাইয়ুম সুলতান: অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও, বঙ্গবন্ধু কর্ণারের উদ্ভাবক,মৌলভীবাজার জেলার কৃতি সন্তান মোঃ শামসুল ইসলাম এর রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ জুলাই) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে বাদ যোহর সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমেদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজারের ডিজিএম আব্দুল লতিফ,মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুঠি, অগ্রণী ব্যাংক লিমিটেড এর মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ ল্ৎুফুর মজিদ,অগ্রণী এসএমই এর ম্যানেজার ফারুক আহমেদ,দিপ্ত নিউজ অনলাইনের সম্পাদক দুরুদ আহমেদ,মেরাজ আলী,এম এ কাইয়ুম সুলতান,ডাক্তার মোঃ আবুল কাশেম, রুমেন আহমদ প্রমুখ।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে শিক্ষক,ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এসময় দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মওলানা মোঃ জয়নুল হক।
4:22 am, Thursday, 17 September 2026
News Title :
অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামসুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:35:36 pm, Sunday, 18 July 2021
- 1170 Time View
Tag :
Popular Post

























