7:28 pm, Wednesday, 17 December 2025

অনলাইনে মনোনয়ন জমা নেওয়ার পরিকল্পনা ইসির

ডেস্ক রিপোর্ট:নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীর মনোনয়নপত্র সরাসরি জমা দেওয়ার বিধান থেকে সরে আসতে চাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সে ক্ষেত্রে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধান সংযোজন করতে চায় সাংবিধানিক এ সংস্থা।আগামী কমিশন সভায় অনলাইনে মনোনয়ন সাবমিশন প্রক্রিয়া বাস্তবায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হবে বলে জানান নির্বাচন কমিশনার আহসাব হাবিব খান। ভবিষ্যতে সবকিছু অনলাইনে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এসব কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত উল্লেখ করে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শোডাউন দিয়ে মনোনয়ন জমা দেন। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়ার নেই তাহলে জিতে লাভ কি?
তিনি বলেন, এই চিন্তা-ভাবনা কিভাবে বাস্তবায়ন করব আমরা আইসিটি বিভাগ সেটির একটি প্রেজেন্টেশন দিয়েছে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়-সেটি বিবেচনা করা হচ্ছে।
আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়নপত্র সাবমিশন বাস্তবায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা করবেন জানিয়ে তিনি বলেন, কমিশনে সিদ্ধান্ত হলে এটিকে বাস্তবায়ন করব। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। চ্যালেঞ্জ কি ধরণের তা দেখব। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে।

এই কমিশনার বলেন, প্লার্টফর্ম রেডি হওয়ার পর প্রথমে ছোট ছোট নির্বাচনে পাইলট হিসেবে শুরু করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোতে সফল হলে জাতীয় নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেয়ার ব্যবস্থা করা হবে।
অনলাইনের পাশাপাশি কেউ চাইলে সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রাখা হবে কি না, জানতে চাইলে আহসান হাবিব বলেন, সমস্ত কিছু বিবেচনা করেই অনলাইনে করা হবে। দুইটা অপশন থাকবে না।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ৫০০ এর বেশি নির্বাচন ইভিএমে করেছি। সেখানে কোনও সমস্যা হয়নি। স্বচ্ছতা-আন্তরিকতা নিয়ে। কমিশনের সিদ্ধান্ত ছিল ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু আমার ইচ্ছে শতভাগ কেন্দ্রে ইভিএমের ব্যবস্থা করা। আমরা এখন পর্যন্ত অনড় ইভিএমে ভোটের ব্যাপারে। আর্থিক বিষয়টি বিবেচনা করে প্লানিং কমিশন মূল্যায়নের পর সিদ্ধান্ত জানাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

অনলাইনে মনোনয়ন জমা নেওয়ার পরিকল্পনা ইসির

Update Time : 11:39:26 am, Monday, 9 January 2023