10:49 pm, Thursday, 14 May 2026

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ডেস্ক রিপোর্ট : ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে ওই সরকারের সময় গৃহীত সিদ্ধান্তের মধ্যে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি-বিদেশি চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

সোমবার (৪ মে) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার আমরা রিটটি দায়ের করেছি।
রিটে অন্তর্বর্তী সরকারের সময়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধান করার নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে অন্তবর্তী সরকারের শপথ ও এ সরকারের গঠন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ওই রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দিয়েছিল। এর পর, তিনি এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আপিল বিভাগও তার আবেদন নাকচ করে।

ছাত্র জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়ী হলে ১৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করে।

Tag :
About Author Information

Sirajul Islam

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Update Time : 09:14:18 am, Monday, 4 May 2026