8:20 pm, Saturday, 11 April 2026

‘অপুর ভক্ত মানেই আভিজাত্য আর শিষ্টাচারের অনন্য মেলবন্ধন’

বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন তিনি। যেখানে নিজের ভক্তদের ‘আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে অহেতুক তর্ক বা কাদা ছোড়াছুড়িতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তাদের।

সামাজিকমাধ্যমে নানা সময়ে তাকে ঘিরে যেসব অপপ্রচার চাউর থাকে, মূলত সেগুলোর প্রেক্ষিতেই এবার মুখ খুললেন অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অপু। যেখানে তিনি বলেন, ‘আজ এই দীর্ঘ পথচলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন।

আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।’
কাদা ছোড়াছুড়িতে না জড়ানোর আহ্বান জানিয়েছন অপু বিশ্বাস। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘​আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি ও মার্জিত আচরণের জন্য অনন্য।

আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ- আপনারা কারও সাথে কোনো ধরনের অহেতুক তর্ক বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না।’
এর সঙ্গে যোগ করে তিনি বলেন, ‘মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারও নিচুমানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই।

যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না।’
নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই উল্লেখ করেন এই নায়িকা। তিনি বলেন, ‘​আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারও কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা ও আমাদের শিক্ষা।’

সবশেষে অপু বিশ্বাস বলেন, ‘আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য। আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি। ​সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

‘অপুর ভক্ত মানেই আভিজাত্য আর শিষ্টাচারের অনন্য মেলবন্ধন’

Update Time : 10:27:25 am, Thursday, 2 April 2026