2:50 am, Sunday, 15 March 2026

অবশেষে অস্কার জিতলেন ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলান

ডেস্ক রিপোর্ট : ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসকে ঘিরে গোটা বিশ্বে কৌতূহল ছিল তুঙ্গে। সবার নজর ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার এবার পেয়েছেন এই সময়ের অন্যতম নন্দিত নির্মাতা ক্রিস্টোফার নোলান। খবর: আল জাজিরা

তার সিনেমা বক্স অফিসে ব্যবসায় সফল হয়, সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। কিন্তু অস্কার বরাবরই অধরা ছিল। অবশেষে প্রথম অস্কার জিতলেন ব্রিটিশ এই পরিচালক।

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরবেলা থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে গত বছরের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন নোলান।

সেরা পরিচালক বিভাগে মার্টিন স্করসেজি, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন নোলান। কেবল সেরা নির্মাতাই নয়, মনে করা হচ্ছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতবে ‘ওপেনহেইমার’।

প্রসঙ্গত, এবারের অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়নও পেয়েছে আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

অবশেষে অস্কার জিতলেন ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলান

Update Time : 06:57:32 am, Monday, 11 March 2024