2:16 am, Wednesday, 10 December 2025

অবশেষে ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস

বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হয়নি এই নায়কের। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।

শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর আওয়ামী লীগ সমর্থিত তারকারা গা ঢাকা দেওয়ার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন।

এই তালিকায় রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রায় এক বছর পর ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস।
আম্মার উৎসাহ, অনুপ্রেরণাতেই আমি অমিত হাসান

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে তাদেরকে। যেখানে ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমীও ছিল।

ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে গেছেন। তার কথায়, ‘এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়, আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় কাজ করেছে।’

তাদেরকে বেশ খোশ মেজাজে দেখা গেছে। এদিকে ভিডিওতে মৌসুমী বলেন, ‘অনেকবার চেষ্টা করেছি তিনজন একসঙ্গে আসার জন্য, কখনোই হয়নি।’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

অবশেষে ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস

Update Time : 08:38:56 am, Tuesday, 9 September 2025