12:30 am, Saturday, 17 October 2026

অবশেষে ভারতের ভিসা পেলেন সেই বশির

ডেস্ক রিপোর্ট::পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা পাচ্ছিলেন না ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ক্রিকেটার শোয়েব বশির। সবধরনের প্রচেষ্টার পরও যখন ভিসা মিলছিল না, তখন সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্প থেকে সোজা ইংল্যান্ডে ফিরে যান এই স্পিনার। তবে ওপর মহলের আলাপে মিটেছে ভিসা জটিলতা। ফলে ইংল্যান্ডের হয়ে খেলতে দ্রুতই ভারতে আসছেন বশির। আজ বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘শোয়েব বশির ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তেই তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। সমস্যা মিটে যাওয়ায় আমরা খুশি। ‘ হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ড দলের স্কোয়াড সাজানো হয়েছিল তিনজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। এই তিনজনের একজন ছিলেন বশির। কিন্তু এতদিন সংযুক্ত আরব আমিরাতে থাকলেও প্রথমে ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভুত এই স্পিনার। তাই দলের সঙ্গে যোগ না দিয়ে নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যেতে হয় তাকে। দেরি করে ভিসা আসায় আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। এর আগে বশিরের ভিসা নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো সুফল মিলছিল না। এ নিয়ে বিরক্ত ছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও। বশির পাশে পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিতকেও। বশিরের ভিসা না পাওয়ার ব্যাপারে ডেইলি মেইলের খবর, মূলত পাকিস্তানি বংশোদ্ভূত হওয়াতেই এই জটিলতায় পড়েন তিনি। এমনকি বিষয়টি নিয়ে দুই দেশের সরকারি পর্যায়েও যোগাযোগ করা হয়। তারই ফলাফল হিসেবে ভারতে আসছেন শোয়েব। ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের হয়ে খেলেন বশির। প্রথম শ্রেণির ক্রিকেটে এই অফ স্পিনারের উইকেট সংখ্যা মাত্র ১০টি। তারপরও ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার দারুণ নৈপুণ্য ও বল স্পিন করানোর দারুণ দক্ষতার কারণে জাতীয় দলের দরজা খুলে যায় তার সামনে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবশেষে ভারতের ভিসা পেলেন সেই বশির

Update Time : 09:00:26 am, Thursday, 25 January 2024