1:25 am, Sunday, 15 March 2026

অভিনেতা ও নির্মাতা মনোবালা আর নেই

বিনোদন ডেস্ক:দক্ষিণী সিনেমার প্রবীণ অভিনেতা ও নির্মাতা মনোবালা না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার (৩ মে) চেন্নাইতে নিজবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গেল দুই সপ্তাহ ধরে লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন মনোবালা।

এর আগে, গত জানুয়ারিতে বুকে ব্যথা অনুভব করায় অ্যাঞ্জিও-চিকিৎসা করেছিলেন প্রবীণ এই নির্মাতা।

চেন্নাইয়ের এলভি প্রসাদ রোডে তার বাসভবনে মৃতদেহ জনসাধারণের দেখার জন্য রাখা হবে বলে জানা গেছে।

কৌতুক ও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি ছিল মনোবালার। তাকে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। ৩৫ বছরের ক্যারিয়ারে ৪৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৮২ সালে ‘আগায়া গঙ্গাই’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হয় মনোবালার। এরপর ২৪টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেন।

তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে, ‘পিল্লাই নীলা’, ‘ওরকাভালান’, ‘এন পুরুষশানথান এনাক্কু মাত্তুমথান’, ‘কারুপ্পু ভেলাই’, ‘মাল্লু ভেট্টি মাইনর’ এবং ‘পারাম্বরিয়াম’।

প্রসঙ্গত, মনোবালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপারস্টার রজনীকান্তসহ তামিল সিনেমা সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ইটালী প্রবাসীর বাগান বাড়ীতে দুর্বৃত্তের আগুন : নিরাপত্তা চান ইটালী প্রবাসী

অভিনেতা ও নির্মাতা মনোবালা আর নেই

Update Time : 11:52:57 am, Thursday, 4 May 2023