7:51 am, Thursday, 18 June 2026

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

বিনোদন ডেস্ক :: তৃণমূল কংগ্রেসের সাংসদ ও ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ। তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ভাইরাল হওয়া একটি ভিডিওতে উত্তরপ্রদেশের সিকান্দরাবাদের এক বিজেপি নেতা সায়নী ঘোষের মাথা কাটার বিনিময়ে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণার কথা বলতে শোনা যায়। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ নিজেও। তিনি সামাজিকমাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে ট্যাগ করে এ ধরনের মন্তব্যের নিন্দা জানান এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সায়নী ঘোষ লেখেন, একজন নির্বাচিত নারী সংসদ সদস্যকে প্রকাশ্যে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তোলেন, এটি কি তথাকথিত ‘নতুন ভারতের’ নারী নিরাপত্তার প্রতিফলন? তিনি আরও জানান, এ ধরনের হুমকিতে তিনি ভয় পাবেন না এবং সংসদের ভেতরে ও বাইরে নিজের মত প্রকাশ অব্যাহত রাখবেন।

অন্যদিকে, ২০১৫ সালের একটি পুরোনো পোস্টকে কেন্দ্র করে সায়নী ঘোষ অতীতে বিতর্কের মুখে পড়েছিলেন। ওই পোস্ট ঘিরে একাধিক অভিযোগ ও এফআইআরও হয়েছিল। সায়নীর দাবি, তার অ্যাকাউন্ট হ্যাক করে সেই পোস্ট করা হয়েছিল এবং পরবর্তীতে তা মুছে ফেলা হয়।

এদিকে, ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হলে অভিযুক্ত বিজেপি নেতা দাবি করেন, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি। স্থানীয় বিজেপি নেতৃত্বও বিষয়টি দলের ব্যক্তিগত অবস্থান হিসেবে উল্লেখ করে দূরত্ব বজায় রাখে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পাল্টা যুক্তি তর্ক আরও তীব্র হয়েছে। নারী নিরাপত্তা এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

Update Time : 08:08:57 am, Thursday, 21 May 2026