9:41 pm, Tuesday, 13 October 2026

অভিনেত্রী হিসেবেই নিজেকে দেখতে চান মডেল শশী

ডেস্ক রিপোর্ট : তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী শশী ইয়াশিরান। শোবিজ অঙ্গনে নিজের শক্ত অবস্থান করার জন্য কাজের পাশাপাশি নিজেকে তৈরি করছেন প্রতিনিয়ত। সাম্প্রতিক কাজ, সেইসাথে নানামুখী অর্জন ও নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন নিউজ২৪ টেলিভিশনকে।

এখন কি কি কাজ হাতে আছে জানতে চাইলে শশী বলেন, ‘আমি বেশ কিছু বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজ ও ব্রান্ড এর মডেল হিসেবে কাজ করেছি।
আমি সবসময় বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করি। ‘

উঠতি এই মডেল বলেন, ‘ছোটবেলা থেকেই আমি অনেক খুঁতখুঁতে, সবসময় ভালোটাই চাই। এই ২০২৩ সালটা আমার জন্য অনেক সৌভাগ্যময় ছিল। বছরের শুরুতেই পর পর‌ ভালো ব্রান্ড বিজ্ঞাপনের কাজে যুক্ত হয়েছি।

তবে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চান জানিয়ে শশী বলেন, ‘অভিনেত্রী হওয়ার লক্ষ্যেই প্রতিনিয়ত নিজেকে তৈরি করছি। তাই আমি ফ্রেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড টেলিভিশন (ফিফট) এ মডেলিং ও অভিনয় গ্রুমিং করছি।

সামনে আরও কী কী কাজ হাতে আছে জানতে চাইলে শশী বলেন, ‘আগামী ১০ তারিখে একটি নাটকের প্রধান চরিত্রের লেডি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। সামনে আমার আরও কয়েকটি কাজ মুক্তি পাবে। ‘

দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেন শশী। নিউজ২৪ এর দর্শকদের উদ্দেশে বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হয়। আগামীতে আরও ভালো মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চাই। ‘

Tag :
About Author Information

Sirajul Islam

৯বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

অভিনেত্রী হিসেবেই নিজেকে দেখতে চান মডেল শশী

Update Time : 09:24:20 am, Wednesday, 8 November 2023