1:39 pm, Sunday, 14 June 2026

অস্ত্র নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে : বাইডেন

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেন উন্নত অস্ত্র দেয়ার সর্বশেষ যে অনুরোধ জানিয়েছে তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন।
এর আগে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি সমর্থন করেন কি না, এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে বাইডেন জোর দিয়ে ‘না’ বলেছিলেন।
এরপর তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আমরা আলোচনা করতে যাচ্ছি।
ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তি হতে চলেছে। এর মধ্যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রই কিয়েভকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে। পশ্চিমা দেশগুলোও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে।
এর মধ্যে জেলেনস্কি আরো শক্তিশালী ও উন্নত অস্ত্র দেয়ার অনুরোধ জানিয়েছেন। কারণ রাশিয়ার দিক থেকে ইউক্রেন ছেড়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু দেশটি ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে।
অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানী ইউক্রেনকে উন্নত ট্যাংক দিতে সম্মত হয়েছে।
এখন ইউক্রেন যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দিতে মিত্র দেশগুলোর প্রতি জোর অনুরোধ জানিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

অস্ত্র নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে : বাইডেন

Update Time : 07:44:18 am, Wednesday, 1 February 2023