ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্টটির নবম আসরের জন্য শক্তিশালী দল গড়তে বদ্ধপরিকর ফরচুন বরিশাল।
সেই ধারাবাহিকতায় ফ্র্যাঞ্চাইজিটি আইকন ক্রিকেটার হিসেবে এবারও ধরে রেখেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। টাইগার কাপ্তান গত আসরে বরিশালের জার্সিতে অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছিলেন। সাকিবের সঙ্গে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলকেও।
তবে সবচেয়ে বড় সংবাদ হলো আরেক ক্যারিবীয় ব্যাটিং দানব রাকিম কর্নওয়ালকে স্কোয়াডে যুক্ত করেছে বরিশাল। সম্প্রতি একটি টি-টোয়েন্টি ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন কর্নওয়াল। এছাড়াও দুই আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান ও করিম জানাতের সঙ্গেও সরাসরি চুক্তি করে করেছে ফরচুন বরিশাল।
বিসিবির ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের ৫ জানুয়ারি-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে বিপিএলের নবম আসর।

নিজস্ব প্রতিবেদক 




























