3:33 am, Thursday, 10 September 2026

‘আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করে ক্রসফায়ার করতে পারে না’

ডেস্ক রিপোর্ট :: আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করে ক্রসফায়ার কিংবা গুলি করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ওয়াসা ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে বন্দুকযুদ্ধের যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোরই একটি জুডিশিয়াল ইনকোয়ারি হয়। যে ঘটনা ঘটলো তার পেছনে যথাযথ কারণ ছিল কিনা, নাকি গাফিলতি ছিল। কোথাও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকান সরকার একটি নিষেধাজ্ঞা দিয়েছে, এই প্রতিবেদনটি এখনও আমার টেবিলে আসেনি। এটা আমাকে দেখতে হবে, এটা কেন তারা কীভাবে, কী কারণে নিষেধাজ্ঞা দিয়েছে। না দেখে পুরো মন্তব্য করা সম্ভব নয়। এ সমস্ত ঘটনার পেছনে কোনও কারণ ছিল বলেই আমাদের কাছে প্রতীয়মান। এ সমস্ত ঘটনা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন কুমিল্লায় প্রকাশ্যে ৮ থেকে ৯ জন সন্ত্রাসী যেভাবে বন্ধুক উঁচু করে গুলি করছিল, এদের কাছে গিয়ে যদি নিরাপত্তা বাহিনী বলেও আসে; এরা আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বন্দুকযুদ্ধের ঘটনা কুমিল্লায় ঘটেছে, আপনারা দেখতে পেয়েছেন। সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করে, তখন আমাদের নিরাপত্তা বাহিনীর জীবন রক্ষার্থে হয়তো অনেক সময় গুলি করে থাকে। তখন সেটা তার জন্য বৈধ ছিল। আর তখন সেটা যুক্তিসঙ্গত ছিল কিনা তার তদন্ত হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার শহরে বেড়েই চলেছে বেটারিচালিত রিক্সা: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে যানজট ও অপরাধ

‘আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করে ক্রসফায়ার করতে পারে না’

Update Time : 07:23:54 am, Saturday, 11 December 2021