4:03 am, Wednesday, 14 January 2026

আইপিএল নিলাম : বাজে পারফরম্যান্স করার পরও তাদের ছাড়েনি দলগুলো

ডেস্ক রিপোর্ট::ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলাম ১৯ ডিসেম্বর। এবারের নিলামের জন্য বিশ্বের অনেক নামিদামি ক্রিকেটার যেমন নিজেদের নাম দিয়েছেন তেমনি তরুণ অনেক ক্রিকেটারের নামও রয়েছে সেই তালিকায়। ইতোমধ্যেই অংশগ্রহণকারী ১০ দল জানিয়ে দিয়েছে পূর্বের কোন কোন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা।

আসন্ন নিলামের আগেই অনেক তারকা বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলগুলো। তবে এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা গত আইপিএলে বাজে পারফরম্যান্স করার পরও তাদের ধরে রেখেছে দলগুলো। অনেকটা ভাগ্যের সহায়তাতেই দলে থেকে গিয়েছেন তারা।

সুনীল নারাইন (কলকাতা নাইট রাইডার্স) : গত বছর আইপিএলে ব্যাটে-বলে বাজে পারফরম্যান্স ছিল নারাইনের। ১৪টি ম্যাচ খেলে মাত্র ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে ১০ ইনিংসে করেন ২১ রান। এমন জঘন্য পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিল নারাইনকে ছেড়ে দিবে কলকাতা। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা।

স্যাম কারেন (পাঞ্জাব কিংস) : গত আইপিএলে ১৮ কোটি ৫০ লাখ টাকায় স্যাম কারেনকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। ১৪টি ম্যাচে মাত্র ১০টি উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ওভার প্রতি দিয়েছেন ১০ রানের বেশি। ব্যাট হাতে ২৭৬ রান করলেও তা যথেষ্ট ছিল না। নিজের দরের প্রতি সুবিচার করতে পারেননি কারেন। তবুও তাকে ছাড়েনি পাঞ্জাব।

ম্যাথু ওয়েড (গুজরাত টাইটান্স) : অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ওয়েড গত আইপিএলের প্রায় পুরোটা সময় বেঞ্চেই বসে ছিলেন। ঋদ্ধিমান সাহা খেলায় দলে জায়গা হয়নি এই অজি ক্রিকেটারের। এবারও গুজরাত যেসব বিদেশি ক্রিকেটার দলে নিয়েছেন তাতে ওয়েড ক’টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তা নিশ্চিত নয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

আইপিএল নিলাম : বাজে পারফরম্যান্স করার পরও তাদের ছাড়েনি দলগুলো

Update Time : 08:20:00 am, Tuesday, 5 December 2023