3:43 pm, Thursday, 19 February 2026

আইসিইউ থেকে অর্থনীতিকে কেবিনে এনেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :: অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, জুডিসিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে।

আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভোট নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভোট কেন হবে না, এখন তো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল তো আসতে পারবে না।

আপনারা সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভালো ও ত্যাগী লোক আসুক। জনদরদি মানুষ আসুক।
বক্তব্য শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো পরিদর্শন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।

এর আগে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে সকাল ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে হ্যাঁ ভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার উদ্দেশে মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

Tag :
About Author Information

Sirajul Islam

বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল

আইসিইউ থেকে অর্থনীতিকে কেবিনে এনেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

Update Time : 09:34:36 am, Monday, 19 January 2026