মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক পরিবারের সদস্যদের হত্যার হুমকি ও বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়েছে। রবিবার ( ১৫ ফেব্রুয়ারী) কিছু সন্ত্রাসী তারেক আহমদ পাবলু সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাড়িঘরে ভাংচুর চালায়। তারেক আহমদ পাবলুর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারেক আহমদ পাবলুর চাচাত্ব ভাই রুয়েল মিয়া রাজনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তার চাচা সাদমান সাকিব মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগে জানাযায়, স্বপন আহমেদ, রায়হান আলী, বাবু ও তাদের সহযোগীরা পূর্বেও বাড়িতে গিয়ে প্রানে হত্যার হুমকি সহ ভাঙচুর চালিয়ে ছিল। তারেক আহমদ পাবলুর চাচাত্ব ভাই রুয়েল মিয়া জানান, আওয়ামী লীগের রাজনীতি জড়িত থাকার কারণেই আমার পরিবারকে টার্গেট করে হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। আমরা বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: মোবারক হোসেন বলেন, আমরা ঘটনা শুনেছি। লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
5:43 pm, Thursday, 12 March 2026
News Title :
আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিবারকে হত্যার হুমকি ও ভাঙচুরের অভিযোগ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:40:00 pm, Sunday, 15 February 2026
- 84 Time View
Tag :
Popular Post






























