স্টাফ রিপোটার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়ন বিক্রির ২য় দিনেই মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, গরিব দুখী মেহনতি মানুষের আস্থাভাজন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ছয়বারের সফল সভাপতি মোঃ কামাল হোসেন। মো: কামাল হোসেন এর পক্ষে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তপন পাল তপু ও সমবায় ব্যাংকের পরিচালক সালেহ আকরাম রিপনসহ অন্যরা।
ছাত্র রাজনীতি করার সময় থেকেই মোঃ কামাল হোসেনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। তিনি নিজ এলাকার মানুষের সুখে দুঃখে জড়িয়ে পড়েন। তাঁর ফলশ্রুতিতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি, ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বতর্মানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
5:53 pm, Monday, 5 October 2026
News Title :
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মো{ কামাল হোসেন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:06:52 pm, Sunday, 19 November 2023
- 427 Time View
Tag :
Popular Post





























