8:48 pm, Sunday, 19 April 2026

আকস্মিক পরিদর্শনে গিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন।

শনিবার (১৪ মার্চ) সকালে আকস্মিকভাবে তিনি এ পরিদর্শন করেন।

এসময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। আজ থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজ-খবর নেন ও তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কি না ও খাবারের মান কেমন তা জানতে চান। চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হয়েছে কি না তারও খোঁজ-খবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরও ২ জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

আকস্মিক পরিদর্শনে গিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 07:13:07 am, Saturday, 14 March 2026