4:02 am, Wednesday, 14 January 2026

আজও শ্রমিকদের বিক্ষোভে উত্তাল মিরপুর

ডেস্ক রিপোর্ট : বেতন ভাতা বৃদ্ধি ও আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে আজও সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। এ নিয়ে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন তারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল করতে পারছে না।

প্রথমে আন্দোলনরত শ্রমিকরা একটি মিছিল নিয়ে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে যান। পরবর্তীতে মিরপুর ১১ নম্বর পূরবী সিনেমা হলের সামনে এসে সড়কে অবস্থান নেন। আরেকটি মিছিল সকাল সাড়ে ৯টা নাগাদ মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে যায়।

পোশাক শ্রমিকরা জানান, গত মঙ্গলবার সকালে ঘটনার সূত্রপাত হয় পল্লবীতে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের একটি কারখানার কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে। অন্য কারখানার শ্রমিকদের আন্দোলনে ইপিলিয়নের কর্মীরা যুক্ত হতে পারেন, এমন আশঙ্কা থেকে তাঁদের বের হতে দেওয়া হচ্ছিল না।

কারখানাটির আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকদের ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে ইপিলিয়নের কর্মীদের সঙ্গে তাঁদের প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে পোশাককর্মীদের ওপর তারা হামলা করেন।

জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে আবারও রাস্তায় নেমেছে শ্রমিকরা। সেখানে আমাদের টিম আছে।

এদিকে পোশাক কারখানায় অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে আজ থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

আজও শ্রমিকদের বিক্ষোভে উত্তাল মিরপুর

Update Time : 07:01:56 am, Thursday, 2 November 2023