1:38 am, Thursday, 22 January 2026

আজ ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল

ডেস্ক রিপোর্ট : আজ শনিবার বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা পৌঁছাবে তারা। এরপর কন্ডিশনিং ক্যাম্প করতে সরাসরি চলে যাবে সিলেট।

এই সফরে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। বিপিএলের পরপরই শুরু হবে সিরিজটি। ম্যাচগুলো ঢাকার বাইরে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবি’র। তবে টেকনিক্যাল কারণে সিলেটের পরিবর্তে মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অর্ন্তভুক্ত। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে সিরিজটি।

বর্তমানে বাংলাদেশের খেলোয়াড়রা বিপিএল খেলা নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ শেষ হবে বিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঘরোয়া এ টুর্নামেন্টটির ফাইনাল।

আফগানিস্তান সিরিজের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর-জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

আজ ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল

Update Time : 03:48:19 am, Saturday, 12 February 2022