5:40 am, Monday, 13 July 2026

আজ পুলিশের উপহার গৃহহীনদের জন্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগও নেয়। আজ রবিবার (১০ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন অন্তত ৪০০ পরিবারের হাতে তুলে দেওয়া হবে নতুন ঘরের চাবি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজারবাগ প্রান্তে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস, পীরগঞ্জ থানা এবং মাগুরা সদর থানা সরাসরি অনুষ্ঠানে যুক্ত থাকবে। এছাড়া, বাংলাদেশ পুলিশের সকল থানা ও সকল পুলিশ লাইনস প্রান্ত ওয়ানওয়ে সংযুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করবে।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. কামরুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন, ‘বাংলাদেশের কোনও মানুষ গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার প্রতিফলনেই ‘সকলের জন্য আবাসন’ প্রকল্পে সামিল হয়ে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ কর্মসূচি নেয় বাংলাদেশ পুলিশ।

এ কর্মসূচির আওতায় মোট ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৪১৫ বর্গফুট আয়তনের ৪০০টি ঘর হস্তান্তর করা হচ্ছে। তিন কক্ষের প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে আড়াই লাখ টাকা করে। মুজিববর্ষ উদযাপনে ২০২০ সালে নানা পরিকল্পনা নিয়েছিল পুলিশ। কিন্তু করোনার কারণে সেসব পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বেশ কিছু অর্থ বেঁচে যায়। সেখান থেকে ১৩ কোটি টাকা বাজেট রেখে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে প্রধানমন্ত্রীর আবাসন কার্যক্রমে যুক্ত হয় বাংলাদেশ পুলিশ। থানায় আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা শুনে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করেন বিশেষ সার্ভিস ডেস্কের কর্মকর্তা।
২০২০ সালের জানুয়ারি হতে এই ডেস্ক পরীক্ষামূলকভাবে চালু হয়। এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৪৭৬ জন নারী, ৩২ হাজার ২৮৬ শিশু, ১ লাখ ৩৮ হাজার ৩২৫ পুরুষ এবং ১১ হাজার ৮১ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৩ লাখ ৬৩ হাজার ১৬৮ জনকে সেবা দেওয়া হয়েছে এই ডেস্কে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

আজ পুলিশের উপহার গৃহহীনদের জন্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : 07:11:30 pm, Saturday, 9 April 2022