9:39 am, Sunday, 7 December 2025

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্স

বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকাধীন পাত্রখোলা চা বাগানের দলই ভ্যালি মাঠ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন জেলার চা শ্রমিকরা। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চা শ্রমিকদের সাথে দেশের চারটি স্থানে চা বাগানের শ্রমিকদের সাথে মৌলভীবাজার,সিলেট, হবিগঞ্জ, ও চট্রগ্রাম জেলায় মতবিনিময় করবেন।

ভিডিও কনফারেন্সকে সফল করতে প্রশাসনিকভাবে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় চা শ্রমিকেরা কমলগঞ্জ ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পাত্রখোলা চা বাগানের দলই ভ্যালি মাঠ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

জানা গেছে, ভিডিও কনফারেন্সে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও মৌলভীবাজারের ৯২টি চা বাগানের পাশাপাশি আরও ২১ টি স্থান থেকে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

পাত্রখোলা চা বাগান প্রান্তে উপস্থিত থাকবেন চা শ্রমিকবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, চা শ্রমিক মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

থেকে চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, নারী শ্রমিকসহ চা শ্রমিক অংশ নেবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভিডিও কনফারেন্সে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এ জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেট নেটওয়ার্ক নিশ্চিত করাসহ কারিগরি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কারা কথা বলবেন, তাদের তালিকাও তৈরি করা হয়।

মৌলভীবাজার সকল উপজেলার চা বাগান এলাকার অন্তত তিনটি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও কনফারেন্সটি সরাসরি দেখানো হবে। এ ছাড়া হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম থেকেও একই সঙ্গে চা শ্রমিকেরা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন হবে জানা গেছে।

প্রসঙ্গত, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯আগস্ট থেকে দেশের ১৬৭টি চা বাগানে চা শ্রমিকেরা কর্মবিরতির আন্দোলন শুরু করেন। চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি শেষে তারা লাগাতার কর্মবিরতির আন্দোলনে যান। পরে গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শেষে চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকার ঘোষণা দেওয়া হয়।

চা শ্রমিকেরা এই ঘোষণার পর কর্মবিরতি প্রত্যাহার করেন। নতুন মজুরি নির্ধারণের পর চা শ্রমিকদের খোঁজখবর নিতে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করায় বাগানে বাগানে চা শ্রমিকদেও মাজে আনন্দেও নব্যা বইছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্স

Update Time : 06:31:58 pm, Friday, 2 September 2022