সিলেট সদর অফিসার গোলাম কিবরিয়া কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সাধারণ আনসার সদস্যকে নেওয়া হয়।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা। নির্বাচনকালীন সময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে সরকার গঠন হয়ে মন্ত্রী পরিষদও গঠন করার মাস খানেকের মতো অতিবাহিত হয়ে গেলেও ভাতা পায়নি ১/১৫ শত আনসার।
প্রতিদিন ডিউটি ভাতা হিসাবে মোট টাকা ৮৭৬০ টাকা ভাতা নির্ধারিত হয় বলে জানা যায়। এই ভাতা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিজ নামীয় বিকাশ, রকেট, নগদ একাউন্টে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। হ্যান্ডক্যাশ কোন অর্থ প্রদান করার কোন সুযোগ দেওয়া হয়নি। কিন্তু সিলেট সদর থানা অফিসার গোলাম কিবরিয়া ও জেলা অফিসার তাদেরকে হ্যান্ডক্যাশ ১৫ শত থেকে ২ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। এতে আনসার সদস্যের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায় আনসার ভিডিপি সদস্যদের একটি অংশ তাদের সাথে কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফিরিয়ে দেন। নিরুপায় হয়ে আনসার সদস্যগণ বিগত ২৩ মার্চ সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
২৮ মার্চ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে আনসার সদস্যগণ তাদেরকে অভিযোগের কথা গণমাধ্যমের নিকট প্রকাশ করেন। আনসার ভিডিপি সদস্যদের নিয়ে এরকম আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আমাদের প্রাপ্ত ভাতা ফেরত চাই। সরকার গঠন হলেও আমাদের ভাতা পাইনি। অফিসার মহলে ধরনা দিতে দিতে ক্লান্ত।
এই ভাতা আত্মসাৎ করার ঘটনা ও মানববন্ধন কর্মসূচির প্রেক্ষিতে সিলেট সদর থানা অফিসার গোলাম কিবরিয়ার মুঠোফোন কল দিলে তিনি বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। একই সময় সিলেট জেলা কমান্ড্যান্ট এর মুঠোফোনে কল দিলে তিনিও বিষয়টি জানেন বলে জানান।
অথচ ফোনে আলাপের ২/১ মিনিটের মধ্যে বাংলার মাটির প্রতিবেদকের সাথে থাকা ভুক্তভোগীদের কয়েকজনের মোবাইল ফোনে কল দিয়ে গোপনে মিমাংসা করার প্রস্তাব দেন সিলেট সদর থানা অফিসার গোলাম কিবরিয়া। এতে টাকা আত্মসাতের বিষয়টিও পরিস্কার হয়ে যায়।
এ ব্যাপারে মানববন্ধন কর্মসূচিতে আসা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের সরকার কর্তৃক প্রদত্ত পূর্ণভাতা দেওয়ার দাবি জানান। তারা বলেন, আমরা টাকা না পেলে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের মহাপরিচালক এর অফিসারে সামনে মানববন্ধন কর্মসূচি পালন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তাদের দুর্নীতির মুখোশ উন্মোচন করতে বাধ্য হবো। বিজ্ঞপ্তি
7:50 pm, Tuesday, 21 April 2026
News Title :
আনসার ভিডিপি সদস্যদের নির্বাচনী ভাতা আত্মসাৎ করার অভিযোগ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:40:33 pm, Wednesday, 1 April 2026
- 272 Time View
Tag :
Popular Post





























