4:04 am, Monday, 8 December 2025

আন্তর্জাতিক উৎসবে জয়ার ‘নকশিকাঁথার জমিন’

বিনোদন ডেস্ক : ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে জয়া আহসান অভিনীত দেশের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। বিষয়টি সামাজিক যোগযোগামাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে নিজেই নিশ্চিত করেছেন জয়া আহসান।

তিনি লেখেন, আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র নকশীকাঁথার জমিন আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। ২৫ নভেম্বরে (শুক্রবার) ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের মূল স্থান গোয়াতে আনুষ্ঠানিকভাবে হবে নকশীকাঁথার জমিন-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।

জয়া উচ্ছ্বাস প্রকাশ করে আরও লেখেন, ১৯৯৪ সাল কেথে শুরু হওয়া এই অ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের পক্ষে আমাদের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে। আমার আনন্দিত হবার বিশেষ কারণ, আমার অভিনীত নকশীকাঁথার জমিন প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি।

নকশীকাঁথার জমিন ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। আইএফএফআইয়ের ৫৩তম এই আসরটি ভারতের গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ২৫ নভেম্বর (শুক্রবার) আইনক্স পানজিম অডিটরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে সিনেমাটি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে থানার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা

আন্তর্জাতিক উৎসবে জয়ার ‘নকশিকাঁথার জমিন’

Update Time : 06:56:17 am, Saturday, 19 November 2022