10:53 am, Wednesday, 15 July 2026

আন্দোলনের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত

ডেস্ক রিপোর্ট : চলমান আন্দোলনকে আরও বেগবান করে নিতে বিএনপির সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সমন্বয় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম. সাইফুল ইসলাম বলেন, আওয়ামী সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য ঢাকা মহানগরীর নেতাকর্মীরা প্রস্তত রয়েছে। আগামীতে সরকারবিরোধী যেকোনো আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা রাজপথে তার প্রমাণ দেখাবে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সমন্বয় ও ইফতার প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে আ ন ম সাইফুল ইসলাম এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার এ সমন্বয় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মো. ফরহাদ হোসেনসহ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

আন্দোলনের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত

Update Time : 12:55:38 pm, Saturday, 25 March 2023