অনলাইন ডেস্ক: বাবর আজম ও আবদুল্লাহ শফিকের জোড়া ফিফটিতে আফগানিস্তানকে ২৮৩ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
চেন্নাইতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ারপ্লে নির্বিঘ্নে কাটিয়ে দেয় পাকিস্তান। ইমাম উল হক ও আব্দুলাহ শফিক মিলে তুলে ফেলেন ৫৬ রান। তবে পাওয়ারপ্লে শেষে প্রথম বলেই আউট হন ইমাম (১৭)। আজমতুল্লাহ ওমরজাই ফেরান তাকে। এরপর বাবর আজমকে নিয়ে আরও একটি পঞ্চাশোর্ধ রানের জুটির গড়েন শফিক। এই জুটি ভাঙে শফিক ৫৮ রানে নূর আহমেদের শিকার হলে। দারুণ ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান এদিন ফিরেছেন অল্পতেই, ৮ রান করে নূরের দ্বিতীয় শিকার হন তিনি। তবে বাবর তুলে নেন ফিফটি। তিনি এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই। তবে ব্যক্তিগত ৭৪ রানে নূরের তৃতীয় শিকারে পরিণত হন বাবর। এর আগে সৌদ শাকিলকে (২৫) ফেরান মোহাম্মদ নবী।
শেষদিকে, পাকিস্তান ৩০০ রানের কাছাকাছি যায় শাদাব খান আর ইফতিখার আহমেদের কল্যাণে। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪০ রান। তাদের কেউই অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি। নাভিন উল হক ফেরান দুজনকেই।
শেষদিকে, পাকিস্তান ৩০০ রানের কাছাকাছি যায় শাদাব খান আর ইফতিখার আহমেদের কল্যাণে। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪০ রান। তাদের কেউই অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি। নাভিন উল হক ফেরান দুজনকেই।

নিজস্ব প্রতিবেদক 