4:47 am, Wednesday, 15 July 2026

আফগানিস্তানে ৩ ব্রিটিশ নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানে তিন ব্রিটিশ নাগরিককে আটক করেছে তালেবান। অলাভজনক ব্রিটিশ গ্রুপ প্রেসিডিয়াম নেটওয়ার্ক শনিবার এ কথা জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আফগানিস্তানে আটক ব্রিটিশ নাগরিকদের সাথে কনস্যুলার যোগাযোগের জন্যে কঠোরভাবে কাজ করে যাচ্ছি এবং তাদের পরিবারকে সমর্থন দিয়ে যাচ্ছি।’

প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস বলেছেন, আমরা ধারণা করছি তারা ভালো আছে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে।

তবে তাদের সাথে এখনো অর্থপূর্ণ কোনো যোগাযোগ হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনজনের মধ্যে দুজনকে জানুয়ারিতে আটক করা হয়েছে। তৃতীয় আরেকজনকে কবে থেকে আটক রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রেসিডিয়াম টুইটারে বিষয়টিকে ভুল বুঝাবুঝি বিবেচনা করে তাদেরকে ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

আফগানিস্তানে ৩ ব্রিটিশ নাগরিক আটক

Update Time : 08:12:23 am, Sunday, 2 April 2023