6:11 pm, Saturday, 7 March 2026

আফজাল হোসেনের ‘পাবনার ভাবনা’

বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত নন্দিত অভিনেতা আফজাল হোসেন। অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা বহু পরিচয়ে পরিচিত তিনি। আগের চেয়ে এ অভিনেতা অভিনয়ে অনিয়মিত। তবে বিশেষ দিবসের কাজে তার দেখা মেলে। গত কয়েক বছর ধরেই এই অভিনেতাকে ঈদে নতুন কাজ নিয়ে ভক্ত-দর্শকদের সামনে আসছেন।

এবারও এর ব্যতিক্রম হবে না। এবার ঈদেও গুণী এই অভিনেতার ছোটকাকু সিরিজ থাকছে। আর এবারের সিরিজের কাজ শুরু হবে আজ সোমবার থেকে। এমনটাই জানালেন এই সিরিজের পরিচালক ও অভিনেতা আফজাল হোসেন। এবার ৭ পর্বের সিরিজের নাম রাখা হয়েছে ‘পাবনার ভাবনা’।

আফজাল হোসেন বলেন, ‘প্রত্যেকবার আলাদা আলাদা গল্প নিয়ে নাটক পরিচালনা করি। এবারও নতুন একটি গল্প বেছে নিয়েছি। এবারের গল্প আরও ভিন্ন ও সুন্দর। এই সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ঈদের সময় দর্শকরা ছোটকাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি ভালো একটি নাটক নির্মাণের জন্য।’

তিনি জানান, ‘পাবনার ভাবনা’ নাটকে অভিনয় করছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরীসহ অনেকে। আর রাজধানীর অদূরে আজ থেকে শুরু হওয়া এই নাটকের শুটিং চলবে টানা কয়েক দিন। ঈদে নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।

Tag :
About Author Information

Sirajul Islam

ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ ও নেতা নির্বাচনের দাবিকে ইরানের উপহাস

আফজাল হোসেনের ‘পাবনার ভাবনা’

Update Time : 07:07:58 am, Tuesday, 28 March 2023