12:04 am, Wednesday, 7 October 2026

আবারও ওপার বাংলার যে সিনেমায় অভিনয় করবেন মিম

বিনোদন ডেস্ক :: বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনয় শিল্পী বিদ্যা সিনহা সাহা মিম। পরপর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার গগণচুম্বি হিট দিয়ে এখন বাংলাদেশের নায়িকাদের ভিতর শীর্ষেই আছেন। এবার জানা গেল নতুন খবর। পশ্চিমবঙ্গের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিম।

বাংলাদেশের নামকরা নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় টলিউডে আবারও এন্ট্রি নিচ্ছেন এই নায়িকা। আর সিনেমাটিতে সহশিল্পী হিসেবে মিমের সঙ্গে অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার জিৎ।

জানা গেছে ‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন মিম। এ তথ্যটি তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিনেমায় তার চরিত্রের নাম থাকবে ‘মন্দিরা’।

মিম সংবাদমাধ্যমকে জানান, ‘ছবিটির ব্যাপারে প্রযোজক গোপাল মাদনানি ফোন করেছিলেন। পরে নির্মাতা সঞ্জয় সমাদ্দার সিনেমার গল্প শোনান। গল্প পছন্দ হওয়ায় আমি রাজি হয়েছি। সঞ্জয়দার সাথে আমার আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে’।

এর আগেও মিম কলকাতার সিনেমায় অভিনয় করেছিলেন। পরিচালক রাজা চন্দ্রের পরিচালনায় সিনেমাটির নাম ছিল ‘সুলতান-দ্য সেভিয়ার’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিল সুরিন্দর ফিল্মস এবং জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

‘মানুষ’ সিনেমাটিও প্রযোজনায় করবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কলকাতায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

আবারও ওপার বাংলার যে সিনেমায় অভিনয় করবেন মিম

Update Time : 06:43:49 am, Thursday, 15 December 2022