4:36 pm, Wednesday, 17 June 2026

আবারও জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ডেস্ক রিপোর্ট : আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। বৃহস্পতিবার জোড়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া।

এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জবাবে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রও চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করে আমেরিকা।

সভায় উত্তর কোরিয়াকে শক্তিশালী নিষেধাজ্ঞা থেকে বাঁচানোর জন্য রাশিয়া ও চীনকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আবারও জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

Update Time : 07:46:34 am, Thursday, 6 October 2022