4:38 am, Saturday, 16 May 2026

আবারো আইনি জটিলতায় ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক :: আবারো আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তার বিরুদ্ধে মাদক ও অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রসিকিউটরদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৪ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে একটি মিসডিমিনর (অল্প গুরুতর অপরাধ) অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

তবে অভিযোগপত্রে নির্দিষ্ট করে বলা হয়নি, কোন ধরনের মাদক বা কত পরিমাণ অ্যালকোহল তার শরীরে ছিল।

গত ৪ মার্চ নিজের বাড়ির কাছাকাছি ক্যালিফোর্নিয়ার ইউএস ১০১ মহাসড়কে দ্রুত ও অস্বাভাবিকভাবে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে থামায়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, তাকে দেখে মনে হচ্ছিল তিনি স্বাভাবিক অবস্থায় নেই। এরপর মাঠপর্যায়ের বিভিন্ন ‘সোব্রাইটি টেস্ট’ নেওয়া হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
যদিও পরদিন জামিনে মুক্তি পান তিনি।
এ ঘটনায় পুলিশ ২৩ মার্চ তদন্ত শেষ করে মামলাটি প্রসিকিউটরদের কাছে পাঠায়। এরপরই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।

এই মামলার শুনানি আগামী সোমবার নির্ধারিত। তবে এটি যেহেতু মিসডিমিনর অভিযোগ, তাই তার আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। প্রসিকিউটররা জানিয়েছেন, ব্রিটনি দোষ স্বীকার করলে এক বছরের প্রবেশন, বাধ্যতামূলক ডিইউআই শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ এবং জরিমানা করা হতে পারে।

এই ধরনের প্রস্তাব সাধারণত তাদের জন্য দেওয়া হয়, যাদের আগে এ ধরনের অপরাধের ইতিহাস নেই এবং যারা নিজেরাই চিকিৎসা বা সংশোধনের উদ্যোগ নেন।

বলে রাখা যায়, গ্রেপ্তারের কয়েক সপ্তাহ পর স্বেচ্ছায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হন ব্রিটনি স্পিয়ার্স- যা তার ঘনিষ্ঠদের মতে, ‘জীবনে পরিবর্তনের একটি প্রয়োজনীয় পদক্ষেপ’।

Tag :
About Author Information

Sirajul Islam

আবারো আইনি জটিলতায় ব্রিটনি স্পিয়ার্স

Update Time : 08:28:13 am, Saturday, 2 May 2026