বিনোদন ডেস্ক
আবারও বিতর্কে জড়ালেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কের জন্ম দেন তিনি। যার ভিডিও এরইমধ্যে ভাইরাল সামাজিকমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। সেখানেই অশোকনগর এলাকার দুই বন্ধুর সঙ্গে দেখা যায় আরিয়ানকে।
অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের মধ্যমা আঙুল দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করে বসেন আরিয়ান। আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। আর শাহরুখপুত্রকে ওই ভঙ্গিমায় দেখে বিরক্ত দর্শকের একাংশ।
তাদের দাবি, অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ নেয়। যদিও কর্ণাটকের পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি।
উল্লেখ্য, ২০২১ সালের মাদককাণ্ডের পরে বেশ কিছু দিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান, শাহরুখসহ গোটা খান পরিবারকে। কিন্তু এবার এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার পালা।

নিজস্ব প্রতিবেদক 






















