9:06 pm, Sunday, 12 July 2026

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

উত্তরাঞ্চলের নদীগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের জীবনও ফিরে আসবে।

তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেব। একই সঙ্গে চাঁদাবাজদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব।

আপনাদেরও কাজ দেব। আপনাদের সম্পদে পরিণত করতে চাই।
মানসম্মত স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই মাটিকে আমরা ভালোবাসি। এ কারণেই শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি।

আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

তবে এসব আসনের সবকটিতেই জামায়াত মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই।

প্রতীক হস্তান্তরের সময় তিনি বলেন, এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারা আমাদের উপহার হিসেবে ফিরিয়ে দেবেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকার বাইরে শুক্রবার থেকে ১০ দলীয় জোটের সমাবেশ শুরু হয়। প্রথম দিন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে সমাবেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। শনিবার তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী প্রচারণা সমাবেশে অংশ নিচ্ছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

Update Time : 10:55:38 am, Saturday, 24 January 2026