10:56 pm, Friday, 10 July 2026

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা থেকে রওয়ানা হন তিনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফায়সাল মুতলাক আল আডওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেনের সঙ্গে রয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকালে ঢাকায় ফিরবেন ড. মোমেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 07:32:20 am, Monday, 18 December 2023