11:08 am, Monday, 19 January 2026

আমি আবার এমপি হব, মন্ত্রী হব, হুংকার

ডেস্ক রিপোর্ট : আলোচিত আওয়ামী লীগ নেতা শাহজাহান ওমর ঝালকাঠিতে গ্রেফতার,কারাগারে প্রেরন মো: নজরুল ইসলাম,ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুর থানায় গ্রেফতার হয়েছে বহুল সমালোচিত ব্যারিস্টার শাহজাহান ওমর।
বৃহস্পতিবার সকালে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ওরমরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে শাহজাহান ওমরের রাজাপুরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুদ্ব জনতা।

তখন তিনি বাসায় ছিলেন না। বৃহস্পতিবার সকালে শাহজাহান ওমর বরিশাল থেকে সড়ক পথে রাজাপুর যাওয়ার সময় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের পিংরি নামক স্থানে তার গাড়িবহরে হামলা করে গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধরা।

এই ঘটনার পর শাহজাহান ওমর বিএনপির নেতা কর্মীদের নামে অভিযোগ জানাতে রাজাপুর থানায় গেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শাহজাহান ওমরকে ঝালকাঠি আতালতে হাজির করা হলে আদালতের বিচারক আফরোজা বিনতে শহিদ তাকে জেল হাজতে পাঠিয়েছে। এসময় আদালত চত্বরে বিপুল সংখ্যক উৎসুক জনতা এবং বিএনপির নেতা কর্মীরা আদালত চত্বরে ভীর জমায়। ওমরকে বহনকরা পুলিশের গাড়িকে লক্ষ করে ডিম এবং জুতা নিক্ষেপ করেছে অনেকে। জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও নব্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন।

আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। আজ সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন। কিছুক্ষণ পর সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিলো বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না। এ সময় তিনি সাংবাদিদের সামনে আমি আবার এমপি হবো মন্ত্রী হবো হুংকার দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল বলেন, ‘শাহজাহান ওমরের বাড়ি ও গাড়ি ভাংচুর করার ঘটনায় সে থানায় গেলে তাৎক্ষনিক পার্শবর্তী কাঠালিয়া থানায় মামলা বসিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে

Tag :
About Author Information

Sirajul Islam

আমি আবার এমপি হব, মন্ত্রী হব, হুংকার

Update Time : 09:32:03 am, Thursday, 21 November 2024