ডেস্ক রিপোর্ট : পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে এখনও সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের আসামি কোনও বন্ধুরাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে এবং তারপর যেকোনও কারণে নিজের পরিচয় প্রকাশ করে, তবে তার মুক্ত থাকার আর কোনও পরিস্থিতি থাকে না। এটুকু বলতে পারি— সে পালাতে পারবে না।’
আরাভ খান গ্রেফতার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না এখনও গ্রেফতার হয়নি।’
সংযুক্ত আরব আমিরাতকে জানানো হয়েছে এবং ঘটনা ক্রমশই প্রকাশ হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক 























