6:24 pm, Wednesday, 17 December 2025

আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন অভিনেত্রী নূতন

ডেস্ক রিপোর্ট : আরো একবার বিশ্বমঞ্চে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। যে কোনো মূল্যে দীর্ঘ শিরোপা খরা কাটাতে চায় দলটি। মেসির হাতে একটি বিশ্বকাপ দেখতে চায় বিশ্বের কোটি ফুটবল অনুরাগী। বাংলাদেশেও বইছে বিশ্বকাপের জোয়ার।
প্রিয় দলের খোঁজ খবর রাখছেন ঢালিউডের তারকারাও। তাদের মধ্যে আর সবার থেকে একটু এগিয়েই এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন।

তিনিও এ বিশ্বকাপে সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা ফাইনালে গেলে সমর্থকদের গরু-খাসি খাওয়াবেন তিনি।

বিশ্বকাপ ফুটবলের উৎসবে সামিল হয়ে ভক্তদের উদ্দেশ্যে স্ট্যাটাস দিয়ে নূতন বলেন, তার প্রিয় দল মেসির আর্জেন্টিনা। বেশকিছু ছবির সঙ্গে মজা করেই একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন ‘রাজমহল’ সিনেমার নায়িকা। সেখানে তিনি ঘোষণা দেন, এবার আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে গেলে ভক্ত-অনুরাগীদের গরু ও খাসি খাওয়াবেন।

নূতন লেখেন, ‌‘হিসাব-সালিশ সব মানি শুধু আর্জেন্টিনা আমার। আমার গ্যাংরা সব প্রস্তুত। এবার আর্জেন্টিনা ফাইনালে গেলে সেদিন এফডিসি আর শিল্পকলাতে গরু-খাসি কেটে খাওয়াব। আর ফ্রি জার্সি উপহার দেব। ’ তিনি আরো যোগ করেন, ‘যদিও আমি জানি আর্জেন্টিনা এবার কাপ নেবে। ’

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন অভিনেত্রী নূতন

Update Time : 08:01:31 am, Monday, 21 November 2022