3:59 am, Wednesday, 14 January 2026

আলভারেজের জোড়া গোলে ম্যান সিটির জয়

ডেস্ক রিপোর্ট : রেড স্টারকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসম শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথমে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন সুপারস্টার জুলিয়ান আলভারেজের জোড়া গোলে জয় পেতে কোনো কষ্ট হয়নি সিটিজেনদের।

ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখলেও গোলবারের সামনে এসে বেগ পেতে হয় ম্যানচেস্টার সিটির। একের পর এক আক্রমণে রেডস্টার ডিফেন্সকে ব্যস্ত রাখলেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোল আসেনি। উল্টো ম্যাচের ৪৪ মিনিটে পিছিয়ে পরে বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল হয়নি। ৪৭ মিনিটে দলকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ। ৭০ মিনিটে তার গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এর তিন মিনিট পর রদ্রির গোলে বড় জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার শিষ্যদের।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

আলভারেজের জোড়া গোলে ম্যান সিটির জয়

Update Time : 07:32:06 am, Wednesday, 20 September 2023