4:33 pm, Thursday, 12 March 2026

আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট::পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদী দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

কয়েক দিন ধরে চলা সহিংসতার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এরপরই তিনি জানান, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল-আকসা প্রাঙ্গণে আর কোনো অমুসলিমকে প্রবেশ করতে দেওয়া হবে না।

ইসরায়েলের ক্রমবর্ধমান মৌলবাদী বসতি স্থাপনকারী ক্ষমতাসীনরা আল-আকসা নীতি মেনে চলবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহুর উগ্রপন্থী পুলিশমন্ত্রী ইতামার বেন-গিভির। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন।

এক বছর ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ অনেক বেড়েছে। আর এবার রমজান মাস আসার পর উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পবিত্র রমজানে পাসওভার উপলক্ষে ইহুদিরা আল-আকসায় প্রবেশের চেষ্টা চালিয়েছে।

গত সপ্তাহে আল-আকসা মসজিদের ভেতর ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এর জেরে নতুন করে সহিংসতা বাড়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

Update Time : 01:28:28 pm, Wednesday, 12 April 2023