3:19 am, Monday, 13 July 2026

আল-আকসায় ঢুকে মুসল্লিদের ওপর হামলা ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক :: পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসলিমদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার সকালে তারা ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানিয়েছে, পূর্ব জেরুজালেমের এ সহিংসতায় কয়েকশ মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯৬৭ সালে জেরুজালেমের একটি অংশ দখল করে ইসরায়েলিরা।এ দিবসটির স্মরণে প্রতিবছর ১০ মে জেরুজালেমে পতাকা মিছিল বের করে ইহুদিরা।

আজ সোমবার সকালেও এ পতাকা মিছিল বের করে আল-আকসা দখল করতে যায় ইহুদিবাদীরা। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইহুদিরা।

ইসরায়েলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী বেশ কয়েকদিন ধরে শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করছে।

সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেলআবিব। গত কয়েকদিনে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের কের দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।

এরই মধ্যে ইসরায়েলি সেনাদের সহিংস হামলায় বহু ফিলিস্তিনি আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, এই পরিকল্পনা বন্ধ না করলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

আল-আকসায় ঢুকে মুসল্লিদের ওপর হামলা ইসরায়েলি বাহিনীর

Update Time : 08:45:24 am, Monday, 10 May 2021