12:01 am, Tuesday, 20 January 2026

আশরাফুলের মূল্যায়ন, ‘সুযোগের অভাবে জাকের দুর্ভাগা’

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জাকের আলী অনিকের সাম্প্রতিক পারফরম্যান্স ও অবস্থান নিয়ে তুলে ধরেছেন ভিন্ন দৃষ্টিভঙ্গি। তার মতে, পরিশ্রম ও প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকলেও কাঙ্ক্ষিত সুযোগ না পাওয়ায় জাকের সত্যিকার অর্থেই দুর্ভাগ্যের শিকার।

এশিয়া কাপের পর থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না জাকের। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে কোনো ফরম্যাটেই প্রত্যাশামতো রান আসছিল না তার ব্যাট থেকে। জাতীয় দলে নিয়মিত সুযোগ ও নেতৃত্ব পাওয়া সত্ত্বেও নিজের সামর্থ্যের পুরোটা তুলে ধরতে ব্যর্থ হয়ে আসছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, কঠোর অনুশীলন ও ধারাবাহিক প্রচেষ্টার পরও টেস্ট দলে জায়গা না পাওয়া জাকেরের জন্য সত্যিই হতাশার। ব্যাটিং কোচের ভাষায়, ‘জাকের আলীকে আমি দুর্ভাগা বলতেই চাই। প্রচুর পরিশ্রম করেছে, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। তারপরও টেস্ট ম্যাচ খেলার সুযোগ তার ভাগ্যে জোটেনি।’

আয়ারল্যান্ড সিরিজের প্রসঙ্গ টেনে আশরাফুল জানান, সীমিত সুযোগে জাকের আভাস দিয়েছিলেন তার পুরনো ছন্দের। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে যে ইনিংস খেলেছিল, দু-একটি বল বাদ দিলে বাকিগুলো মেরিট অনুযায়ীই খেলেছে। ব্যাটিংটা ছিল বেশ নিয়ন্ত্রিত।’

তবে আশরাফুলের মতে, জাকেরের সমস্যা ফর্ম নয়, বরং যথেষ্ট ম্যাচ সময় না পাওয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেও পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। ব্যাটিং কোচের বিশ্বাস, নিয়মিত সুযোগ পেলে চিত্রটা ভিন্ন হতে পারত।

তিনি আরও যোগ করেন, ‘ও যদি টানা আরও দুটো ম্যাচ খেলতে পারত, আমি নিশ্চিত তার ব্যাট থেকে বড় রান আসত।’

জাকের আলীর মানসিক দৃঢ়তা নিয়েও প্রশংসা করেন আশরাফুল। আশরাফুল বলেন, ‘সে মানসিকভাবে খুব শক্ত। ও এমন একজন ক্রিকেটার, যে সুযোগ পেলে পারফরম্যান্স দিয়ে নিজের মূল্য প্রমাণ করতে পারে।’

আশরাফুলের এই মন্তব্যে স্পষ্ট, জাকের আলীর ওপর দলের কোচিং স্টাফের আস্থা রয়েছে। এখন শুধু প্রয়োজন নিয়মিত সুযোগ। যেখানে নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ পাবেন এই উইকেটকিপার ব্যাটার।

Tag :
About Author Information

Sirajul Islam

আশরাফুলের মূল্যায়ন, ‘সুযোগের অভাবে জাকের দুর্ভাগা’

Update Time : 08:54:59 am, Monday, 8 December 2025