স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের ২৩ টি পূজামণ্ডপে গকুলনগর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী মোঃ আহমদ আলী খাঁনের পক্ষ থেকে আর্থিক অনুদান ও কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শাড়ী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে অবস্থিত মাতৃ ছায়া লাইব্রেরীতে এসব বিতরণ করা হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ। আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জয় দেবনাথ,আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কৈরি, আলীনগর চা বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ লিয়াকত হোসেন প্রমূখ।
4:49 am, Monday, 8 December 2025
News Title :
আহমদ আলী খাঁনের পক্ষ থেকে আলীনগর ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:14:52 am, Tuesday, 8 October 2024
- 178 Time View
Tag :
Popular Post




























