1:57 am, Sunday, 15 March 2026

আ. লীগের অধীনে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি’

ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটিতে নাম দেওয়ার কোনো আগ্রহ নেই। কারণ যারা সার্চ কমিটিতে আছেন তারা সবাই আওয়ামী লীগের। সুতরাং তাদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না।

শুক্রবার বিকেল ৩টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের জন্য আওয়ামী লীগেই এক সময় দাবি পেশ করেছিলেন। তাদের ইচ্ছা সারাজীবন এভাবেই নিয়ন্ত্রণ করে ক্ষমতায় থাকার। আমরা জাতীয় ঐক্য গঠনে কাজ করছি। জাতীয় নির্বাচন এভাবেই হলে ওই নির্বাচনে যাবে না বিএনপি।

আওয়ামী লীগ সব সময় নির্বাচন দখল করে নিয়েছে। তাই অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে সবকিছুই করার দাবি মির্জা ফখরুলের।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি স্মরণ সভায় অংশ নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

আ. লীগের অধীনে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি’

Update Time : 12:02:04 pm, Friday, 11 February 2022