3:37 pm, Wednesday, 7 October 2026

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব উপকূলে অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশী একটি নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত্যুর হয়েছে। এই ঘটনায় ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ডোভারের ৩০ মাইল পশ্চিমে ডাঞ্জনেসের উপকূলে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিক লাইফবোট, হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে যায়। দুই দেশের জলসীমার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে তারা।

এই ঘটনায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানসহ দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাকও মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, তীব্র ঠাণ্ডার মধ্যেও গত শুক্রবার থেকে রোববারের মধ্যে ছোট নৌকায় করে ৪৬০ জন অভিবাসী প্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাত্রা করে। চলতি বছর প্রায় ৪৫ হাজারেরও অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে নিহত ৪

Update Time : 07:16:47 am, Thursday, 15 December 2022