11:59 am, Sunday, 19 April 2026

ইউএনওর সই জাল করে টাকা আত্মসাৎ, পিআইও আটক

অনলাইন ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি প্রকল্পের যৌথ অ্যাকাউন্টে টাকার গড়মিল দেখে থানায় একটি অভিযোগ দায়ের করি। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের প্রেক্ষিতে তাকে চুনারুঘাট থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

ইউএনওর সই জাল করে টাকা আত্মসাৎ, পিআইও আটক

Update Time : 06:27:11 pm, Friday, 30 April 2021