11:41 am, Tuesday, 16 December 2025

ইউক্রেনে সামরিক কারখানায় গুলিতে নিহত ৫

ডেস্ক রিপোর্ট :: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে এক সেনা সদস্যের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় হতাহতের এ ঘটনা ঘটে।

ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনাসদস্য পাঁচ নিরাপত্তা সদস্যকে গুলি করে হত্যা করে। এ সময় ওই সেনাসদস্যের গুলিতে আরও ৫ জন আহত হয়। গুলির কারণ জানা যায়নি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইউক্রেনের নিপরোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। সৈন্যদের কাছে অস্ত্র প্রদানের সময় অভিযুক্ত সেনা অন্য পাঁচজনকে গুলি করে হত্যা করে। পরে অভিযুক্ত সেনাসদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী সেনা কালাশনিকভ রাইফেলের সাহায্যে অন্যদের ওপর গুলি করে এবং এর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

ইউক্রেনে সামরিক কারখানায় গুলিতে নিহত ৫

Update Time : 09:51:11 am, Thursday, 27 January 2022