10:15 pm, Sunday, 18 January 2026

ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেখা দেয়া অর্থনৈতিক সংকট পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের ঠিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল সোমবার এ কথা জানিয়েছে।

ইউনিসেফ বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে শিশুরা অর্থনৈতিক সংকটের তীব্র বোঝা বহন করছে।

জাতিসংঘের শিশু তহবিল আরও বলছে, এই যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার আরো ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের মধ্যে ফেলেছে যা ২০২১ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।

ইউনিসেফ ২২ টি দেশ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এ খবর জানিয়েছে।

ইউক্রেনে ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এ দুটি দেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংস্থাটি বলছে, দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপেক্ষিত থাকে। এ ছাড়া শিশুরা সহিংসতা, শোষণ ও অত্যাচারের ঝুঁকিতেও বেশি থাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে

Update Time : 06:32:45 am, Monday, 17 October 2022