9:57 pm, Thursday, 14 May 2026

ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে বর্তমান জনপ্রতিনিধিরাই

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার (২৮ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
এর আগে গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১১ এপ্রিল এসব ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অবশেষে স্থগিত করা হয়। পরে গত ৩ জুন বৈঠকে ভোটগ্রহণের নতুন দিন নির্ধারণ করা হয়। ওইদিনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করে ২১ জুন করা হয়। ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়।
Tag :
About Author Information

Sirajul Islam

ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে বর্তমান জনপ্রতিনিধিরাই

Update Time : 05:09:27 pm, Monday, 28 June 2021