1:31 am, Monday, 17 August 2026

ইতালিতে ভবন ধসে নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সিসিলি দ্বীপে গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে তিনটি শিশুসহ ১২ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় রবিবার ভোরে দ্বীপটির রাভানুজা শহরের কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনের একটি পাইপ বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ খোঁড়া শুরু করে। নিখোঁজ লোকজনের মধ্যে এক তরুণ দম্পতিও আছেন, তারা প্রথম সন্তান আগমণের অপেক্ষায় ছিলেন।

এএনএসএ জানিয়েছে, বিস্ফোরণে পাশের দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ ও দুজন নারীকে উদ্ধার করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত

ইতালিতে ভবন ধসে নিখোঁজ ১২

Update Time : 07:13:49 am, Sunday, 12 December 2021