3:07 am, Wednesday, 10 December 2025

ইনস্টাগ্রাম থেকে আয়ে প্রিয়াঙ্কার অবস্থান ২৭ নম্বরে

অনলাইন ডেস্ক:: একের পর এক সাফল্য প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ঝুলিতে। ছবি, সিরিজ, একাধিক ব্যবসার পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে তার আয়ও ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। চলতি বছরে ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় ২৭ নম্বরে নাম রয়েছে ভারতীয় অভিনেত্রীর।

এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, উইল স্মিথদের মতো তারকাকে পিছনে ফেলে এই জায়গা দখল করে নিয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে তার যে কোনো প্রচারমূলক পোস্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। প্রিয়াঙ্কার পরের স্থানেই রয়েছেন এমা। প্রতি পোস্টে তার আয় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

তবে গত বছরে এই তালিকার আরও ওপরের দিকে ছিলেন প্রিয়াঙ্কা। ১৯ নম্বরে নাম ছিল তার। এই বছর সেই জায়গা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের প্রতি পোস্টের দাম দাম প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা।

ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাবে নিরিখে তৈরি এই তালিকায় সারা বিশ্বে শীর্ষে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতি পোস্টের দর প্রায় ১২ কোটি টাকা।

আপাতত কাজ নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই হলিউডের ‘ম্যাট্রিক্স ৪’ ও ‘টেক্সট ফর ইউ’-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। লন্ডনে চলছে মিনিসিরিজ ‘সিটাডেল’-এর কাজ। ব্যস্ততার মাঝেই সময় বার করে আমেরিকায় ফিরেছিলেন অভিনেত্রী। ফিরেই নিউইয়র্কে নিজের নতুন রেস্তোরাঁ ‘সোনা’ ঘুরে দেখেছেন অভিনেত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

ইনস্টাগ্রাম থেকে আয়ে প্রিয়াঙ্কার অবস্থান ২৭ নম্বরে

Update Time : 10:21:37 am, Saturday, 3 December 2022